২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে একই সময় একই স্থানে সভা, ১৪৪ ধারা

বাউফল উপজেলার বগা বন্দরে একই সময় একই স্থানে আওয়ামী লীগ ও যুবদল সভা ডাকায় অনাকাংখিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ঘটনাস্থলে এক ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দুই শতাধিক পুলিশ ও র‌্যাবের একটি দল মোতায়েন করে হয়েছে। বগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষ শুক্রবার বিকেল ৩ টায় এই সভা ডাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুন্নবী জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত বগা ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেনকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ। এদিকে উপজেলা যুবদলও যুব সমাবেশের পাল্টা কর্মসূচি ঘোষনা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বগা বন্দরসহ বাউফল পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।