২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের ‘ক্রসফায়ারে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

বন্দরনগরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মঙ্গলবার গভীর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ‘ক্রসফায়ারে’ আবু সালেক (২৮) নামে একজন শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

দুপক্ষে গুলিবিনিময়ের পর র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল ও একটি বন্দুক উদ্ধার করে।

নিহত সালেক বাঁশখালী উপজেলার সরাল গ্রামের নুরুল আলমের ছেলে।

র‌্যাব, চট্টগ্রাম--৭ এর সদস্যরা ১২ ঘন্টা আগে আমিন বাহিনীর প্রধান সালেককে তার পাঁচ সহযোগী ও তিনটি অস্ত্রসহ গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, সালেককে সাথে নিয়ে আরও অস্ত্র উদ্ধারে বের হলে লুকিয়ে থাকা তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। রাত প্রায় দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  এসময় ক্রসফায়ারে পড়ে সালেক মারা যায়।