ড. ইউনূসকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেবে সরকার
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানাবে সরকার। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২১ অক্টোবর দেশে ফিরলে ঈদের আগেই এই সংবর্ধনা অনুষ্ঠান হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রিসভার সদস্য,সাংসদ, রাজনীতিবিদসহ গনমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বর্তমানে সৌদি আরবে থাকা ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ওমরাহ পালন করে ১৬ অক্টোবর দেশে ফেরার পর সব আয়োজন শুরু হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী নফহবংি২৪.পড়স জানান, সরকার দেশের গর্বিত সন্তান গুনীজন ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। এ সংবর্ধনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
এদিকে শনিবার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ দুপুরে মোবাইল টেলিফোনে ড, ইউনূসের সঙ্গে কথা বলে তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতির তথ্য সচিব মোখলেসুর রহমান চৌধুরী নফহবংি২৪.পড়স- কে জানান, রাষ্ট্রপতি টেলিফোনে ড. ইউনূসের কথা বলেছেন। রাষ্ট্রপতি তাকে বঙ্গভবনের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। তবে সময় এখনো নির্ধারিত হয়নি বলে জানান।
