২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ দলের জনতার আদালত বৃহস্পতিবার থেকে শুরু

চট্টগ্রামের স্থানীয় শহীদ মিনারে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জনতার আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

১৪ দলের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ আদালত কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, বিদ্যুৎ ও পানির সংকট, দুঃশাসন ও দুর্নীতির ব্যাপারে দায়ী নেতাদের কর্মকাণ্ড বিদ্রুপাত্মকভাবে তুলে ধরার লক্ষ্যে ১৪ দলীয় জোট এ ধরনের আয়োজন করেছে। প্রতিদিন বিকেল ৩ টা থেকে এ আদালত বসবে।

জোট সরকারের শেষ সময়ে এসে তিন ঘণ্টাব্যাপী এ ধরনের আদালত ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।