২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত

ত্রিশাল উপজেলায় সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নিহতরা হচ্ছেন ব্যবসায়ী প্রদীপ (৩৫) ও স্কুল ছাত্র রুবেল (১৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশালের কেরামপুরে পূজা দেখার সময় উঠানে ঝুলন্ত একটি বৈদ্যুতিক তারে ব্যবসায়ী প্রদীপ জড়িয়ে গেলে নজরুল একাডেমীর দশম শ্রেণীর ছাত্র রুবেল তাকে বাঁচাতে এগিয়ে আসে। এতে সেও বিদ্যুতের তারে জরিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনে মারা যান।

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।