ডব্লিউএফপিএর আঞ্চলিক প্রধান শাহীন চৌধুরীর ইন্তেকাল
জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) এর আঞ্চলিক কার্যালয় প্রধান শাহীন চৌধুরী শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
সংবাদ বিঞ্চপ্তিতে জানানো হয়, গত ২২ জানুয়ারি থেকে হৃদরোগে আক্রান্তহয়ে তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আগারগাঁওস্থ জাতিসংঘ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ে বেলা আড়াইটায় সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী শাহীন চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)এর বাংলাদেশ পরিচালক এডওয়ার্ড এম কেলন শ্রদ্ধাজ্ঞাপণ অনুষ্ঠানে বলেন, তার মৃত্যু ডব্লিউএফপি বাংলাদেশ কার্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কৌশলী পরিকল্পনা দ্বারা আমাদের এই আঞ্চলিক কার্যালয় পরিচালনা করতেন।
শাহীন চৌধুরী ডব্লিউএফপি’র বাংলাদেশ কার্যালয়ের সাথে আঠার বছর যাবত জড়িত ছিলেন এবং বাংলাদেশে খাদ্য ভিত্তিক বেশ কয়েকটি উন্নয়ণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও কণ্যা এবং শোকাহত অসংখ্য শুভাকাঙ্খী রেখে গিয়েছেন।
মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নগরীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।
শহীন চৌধুরী জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন।
