জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু, ৯ জনকে নিয়ে শোক প্রস্তাব
অষ্টম জাতীয় সংসদের ২০তম অধিবেশন সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে শুরু হয়। ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে পাঁচজন সাংসদকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠিত হয়।
এই পাঁচজন হচ্ছেন -- ব্যরিস্টার জিয়াউর রহমান খান (বিএনপি), শাসুর রহমান প্রামানিক (বিএনপি), হাবিব উদ্দিন আহমেদ (জাপা, এরশাদ), শাজাহান চৌধুরী (জামাত) এবং ফারুক খান (আওয়ামী লীগ)।
এছাড়া অধিবেশনে প্রয়াত নয়জনকে নিয়ে শোক প্রস্তাব আনা হয়। এই নয়জন হচ্ছেন -- বিএনপির সাংসদ শামসুল ইসলাম খান, কুয়েতের আমীর শেখ জাবের আল আহমেদ আল সাবাহ, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মাকদুম বিন রশিদ আল মাকদুম, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য মহবুবুল হক খান চৌধুরী, সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম তালুকদার, সাবেক এমপি একেএম জিয়াউদ্দিন পল্টু, সাবেক এমপি মাহমুদুল করিম চৌধুরী এবং সাবেক এমপি গাজী আজিজ ফেরদৌস।
স্পিকার তার উদ্বোধনী ভাষণে বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার জন্যে আবারো আহ্বান জানান।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি অধিবেশনে ১৫টি কার্যদিবস অনুষ্ঠিত হবে। অধিবেশন চলবে ১৫ ফেব্র“য়ারি পর্যন্ত। সংসদের মূলতবি বৈঠক আবারো শুরু হবে ২৯ জানুয়ারি।
