বগুড়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোমিন (২৫)। সে শেরপুরের আমিনপুর এলাকার আবুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোমিন সন্ধ্যা ৬টার দিকে বাইসাইকেলে মীর্জাপুরে তার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ঘোগা বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। মুমূর্ষূ অবস্থায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।
এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
