বরিশালের পাথরঘাটায় ১৬৭ জেলেসহ ৬টি ট্রলার ফিরে এসেছে
সামুদ্রিক ঝড়ে নিখোঁজ হওয়া বরগুনার পাথরঘাটার ছয়টি ট্রলারসহ ১৬৭ জন জেলে ফিরে এসেছে।
পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজকে জানান, ঝড়ের কবলে নিখোঁজ হওয়া ট্রলারের মধ্যে ছয়টি মঙ্গলবার রাত ১০টার দিকে পাথরঘাটায় ফিরে এসেছে। এদের মধ্যে এফবি কোহিনুরের ৫২ জন, এফবি মায়ের দোয়ার ৩০ জন, এফবি দোলার ৩০ জন, এফবি ভাই ভাই ট্রলারের ২০ জন, এফবি কলির ২০ জন এবং এফবি ফাতেমার ১৬ জন জেলে রয়েছে।
