শরীয়তপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত ২০ শিক্ষার্থী, এলাকায় আতঙ্ক
জেলার নড়িয়া উপজেলার ডগ্রী বাজারের ডগ্রী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ২০ শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আক্রান্ত ১৫ জন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ শহীদ উদ্দিনসহ পাঁচজন চিকিৎসক ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
জানা গেছে, রোববার ও সোমবার ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর ক্লাস চলাকালীন সময়ে ২০ জন ছাত্রছাত্রী হঠাৎ মাথাসহ সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। অবস্থার অবনতি হলে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থরা হলো জসীম উদ্দিন (১৪), আফজাল হোসেন (১৫), সোহেল (১৪), নাজমূল হুদা (১৫), ঈশিতা খুকু (১৫), ঝর্না আক্তার (১৪), ফাতেমা আক্তার (১৪), রানু আক্তার (১৫), মাকছুদা আক্তার (১৪), ফারজানা আক্তারসহ (১৫) ২০ জন।
চিকিৎসকরা একটি বোর্ড বসিয়ে ব্যাপারটি খতিয়ে দেখছে।
