২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী সরকারি বালক বিদ্যালয়ে বোমতঙ্ক

নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বুধবার টেলিফোনে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত স্থান থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিয়ার রহমানকে কে বা কারা ফোন করে জানায়, বিদ্যালয়ের বিভিন্ন স্থানে শক্তিশালী বোমা পেতে রাখা হয়েছে এবং ১৫ মিনিটের মধ্যে সেগুলোর বিস্ফোরণ ঘটবে।

বোমা পেতে রাখার খবরে আতঙ্কিত শিক্ষকরা ছাত্রদের ক্লাসরুম থেকে বের হয়ে যেতে বললে তিন তলা ভবনের বিভিন্ন শ্রেণী কক্ষ থেকে প্রায় আড়াই হাজার ছাত্র এক সাথে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে অসংখ্য পুলিশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিদ্যালয়টি ঘিরে ফেলে।

খবর পেয়ে জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী ও পুলিশ সুপার সোয়েব আহমেদ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ অবশ্য গোটা বিদ্যালয় এবং প্রত্যেকটি ছাত্রের ব্যাগ ও দেহ তল্লাশী করেও কোন বোমার খোঁজ পায়নি।

প্রধান শিক্ষক হুমকীদাতা হিসেবে বিদ্যালয়ের বহিস্কৃত ছাত্র শিপন ও তার অপর দুই সহযোগীকে সন্দেহ করলেও পুলিশ তাদের ধরতে পারেনি।

একই সময় কে বা কারা ফায়ার সাভির্সে ফোন করে ডিসি অফিসে আগুন লেগেছে বলে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে ফিরে আসে।