চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের প্রথম দিন সফল হয়নি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আহুত অনির্দিষ্ট কালের ধর্মঘটের প্রথমদিন শনিবার তেমন সফল হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেন চলাচল অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে র্যাব সদস্যদের মোতায়েন করে।
ট্রেনের হোসপাইপ মেরামতের পর বেলা সাড়ে এগারটায় ট্রেনটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অনির্দিষ্ট কালের ধর্মঘট সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যানবাহন ব্যবস্থা স্বাভাবিক ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড. আল আমিন বিডিনিউজকে জানান, ক্লাস এবং পরীক্ষাগুলো স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ছাত্রদের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
নাসির গ্র“প সমর্থিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী মাজহারুল ইসলামের বহিষ্কার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিদ্রোহী মামুন গ্র“প বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের ধর্মঘট আহ্বান করে।
গত এক সপ্তাহে ছাত্রলীগের দু’দলের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ২০ জন ছাত্র আহত হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, দুটি গ্র“পের নিজেরে আভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে আলোচনায় বসার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনীহা প্রকাশ করেছে।
ছাত্রলীগের বিবাদমান দুই গ্র“পের নেতা এজিএম নাসির ও কমিশনার মামুনুর রশিদ মামুন র্যাবের দেশব্যাপী অভিযান শুরু থেকে আত্মগোপন করে আছে।
