২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে বোমা হামলায় জড়িত সন্দেহে কুমিল্লায় ২ যুবক গ্রেফতার

দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লা ডিবি পুলিশ শনিবার ভোরে শহরের মাঝিগাছা থেকে দুই যুবককে গ্রেফতার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র ও ছাত্রদলের সক্রিয় সদস্য মাহাবুুব (৩০) এবং কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রদলের কর্মী মোস্তাফিজ (২৮)। যুবকদ্বয় চট্টগ্রামের ঝাউতলা থেকে গ্রেফতারকৃত মৌলবাদী সংগঠনের সদস্য আরশাদুল আলমের শ্যালক এবং তার 

স্বীকারোক্তি অনুযায়ী তারা কুমিল্লার ১০টি বোমা হামলার সঙ্গে জড়িতে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।