২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত পুনঃনির্ধারণ করবে ভারত, বাংলাদেশ

দু’দেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন অনেক নদীর গতিপথ পরিবর্তনের কারণে সীমান্ত পিলার ভেসে যাওয়ায় ভারত ও বাংলাদেশ তাদের সীমান্ত পুনঃনির্ধারণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

অনেক জায়গায় ভূমিধসের করনে দু’দেশের মধ্যকার সীমান্ত নির্দেশক পিলার নিশ্চিহ্ন হয়ে গেছে অথবা নদীর পানিতে স্থল সীমান্ত ডুবে গেছে।

পশ্চিমবঙ্গের মালদা জেলার ম্যাজিস্ট্রেট অভিজিত চৈৗধুরী বলেন, ১৭৫ কিলোমিটারের মধ্যে সীমান্ত নির্দেশক কোনও চিহ্ন নাই। এসব জায়গায় দুু’দেশের সীমান্ত পুনরায় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, আগামী মাসে একাজ শুরু করে বর্ষা মৌসুমের আগেই শেষ করতে পারব বলে আমরা আশা করছি ।

সীমান্ত পিলার পুনঃস্থাপনের আগে ঢাকা ও নয়াদিল্লী দু’দেশের সীমান্ত পুনঃনির্ধারণে জরিপ পরিচালনার জন্য একটি যৌথ টিম গঠন করবে।

ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত ৪০৯৪ কিলোমিটার ব্যাপী।