২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী কলেজ থেকে বোমা উদ্ধার

নরসিংদী মডেল কলেজ থেকে শনিবার একটি বোমা উদ্ধার করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সূত্র জানায়, সকাল ১০টায় প্লাস্টিকের কৌটায় লাল রংয়ের টেপ দিয়ে পেচানো অবস্থায় কলেজের ব্রাক্ষ্মন্দীর সীমানা প্রাচীরের কাছ থেকে সদর থানা পুলিশ বোমাটি অক্ষত অবস্থায় উদ্ধার করে।

জানা গেছে, ছাত্র ছাত্রীরা বোমাটি দেখে পুলিশকে খবর দিয়েছিল।

এ খবর ছড়িয়ে পড়লে শহর জুড়ে বোমাতঙ্কের সৃষ্টি হয়।