প্রধানমন্ত্রীর কাছে ওষুধ নীতি হস্তান্তর
ওষুধ খাতে স্বনির্ভর হওয়া ও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার মতো ধারাসহ রোববার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে জাতীয় খসড়া ওষুধ নীতি হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ খসড়া নীতি হস্তান্তর করেন।
মন্ত্রী বলেন, এ নীতির ফলে ওষুধ খাতে আরও বেশি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করে। সম্প্রতি শ্রীলংকা ৩০০ কোটি টাকার ওষুধের অর্ডার দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ নীতির মাধ্যমে ওষুধ উৎপাদনকারি খাতে আরও বেশি স্বনির্ভরতা নিশ্চিত হবে।
মোশাররফ হোসেন জানান, দেশের প্রয়োজনীয় ওষুধের ৯৬ শতাংশ বাংলাদেশ উৎপাদন করতে সক্ষম।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞরা খুবই অল্প সময়ে সর্বোৎকৃষ্ট নীতিমালা প্রস্তুত করেছে।
তিনি বলেন, খসড়া প্রস্তুতকরণের সাথে জড়িত বিশেষজ্ঞগণ ভবিষ্যতে পথপ্রদর্শক হিসেবে গণ্য হবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ নীতিমালায় ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিও ওষুধকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
