ইডেন কলেজের ছাত্রীরা ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে
ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রোববার তৃতীয় বর্ষের ছাত্রীদের সেশন ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। তারা কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানায়।
ছাত্রীরা অভিযোগ করে, কোনও নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ ফি বৃদ্ধি করেছে।
ছাত্রীরা জানায়, কর্তৃপক্ষ ৮৯৫ টাকার পরিবর্তে নতুন সেশন ফি নির্ধারণ করেছে ১২শ টাকা। তারা ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফি বৃদ্ধির ব্যাপারটি জানতে পারে।
এরপর তারা বিক্ষোভ মিছিল করে।
ছাত্র ফ্রন্টের নেত্রী ও কর্মীরা মঙ্গলবার তাদের দাবি আদায়ের জন্যে ব্যাংক অবরোধ করবে।
