২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সংঘর্ষে ১ জন নিহত, বেশ কয়েকজন আহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নে সোমবার সকাল সাতটার দিকে বিবদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নিহতের নাম সাহাবুদ্দিন (৫০)।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বর্তমান ইউপি চেয়ারম্যান আইউব আলী ও প্রয়াত চেয়ারম্যান মানোয়ার আলী গ্র“পের মধ্যে প্রায় একযুগ ধরে চলা দ্বন্দ্বের জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

সকাল সাতটার দিকে স্কুল শিক্ষক সাহাবুদ্দিন বাড়ি থেকে বাইরে বের হলে আইউব আলী গ্র“পের লোকজন তাকে গুলি করে হত্যা করে। নিহত সাহাবুদ্দিন প্রয়াত চেয়ারম্যান মনোয়ার আলী হত্যা মামলার সাক্ষী ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে ১১ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা ও শ্রীনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর মনোয়ার আলী গ্র“পের লোকজন ঢাকা - দোহার সড়ক অবরোধ করে রাখে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।