সোনাগাজীতে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
ফেনী জেলার সোনাগাজী থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে স্টার লাইন নামক একটি পরিবহনকে রুট পারমিট দেওয়ার প্রতিবাদে রোববার থেকে চারটি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সোনাগাজী থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে স্টার লাইন প্রয়োজনের অতিরিক্ত গাড়ি আনায় এবং তা চলাচলের অনুমতি পাওয়ার ফলে অন্যান্য পরিবহনের শ্রমিক কর্মচারিরা বেকার হয়ে পড়বে বলে আশংকা করছে পরিবহন মালিক-শ্রমিক সমিতির কর্মকর্তারা। তাই স্টার লাইনের চলাচলের অনুমতি বাতিলের দাবিতে রোববার ভোর হতে সোনাগাজী থেকে ঢাকা, চট্টগ্রাম, কাজিরহাট, মহুরী প্রজেক্টসহ চারটি রুটে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের আহবান করা হয়।
এদিকে সকল রুটে পরিবহন বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়েছে।
