২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টেলিভিশনে প্রশিক্ষন নিলো আরেকদল তরুন-তরুণী

টেলিভিশন পেশাদার হবার প্রত্যাশী বিশাল সংখ্যক তরুন - তরুনীকে প্রশিক্ষন দিয়েছে একুশে টেলিভিশন (ইটিভি)। বিভিন্ন ক্ষেত্রে ১৩৩ জন সম্প্রতি প্রশিক্ষণ শেষ করেছেন। তাদের মধ্যে ১০০ জন শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামের কাছ থেকে সনদ গ্রহন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এ পর্যন্ত ইটিভি কয়েকশ’ তরুন টেলিভিশন কর্মীকে প্রশিক্ষন দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইলেক্ট্রনিক সাংবাদিকতা, সংবাদ উপস্থাপন, টিভি অনুষ্ঠান নির্মাণ, ডিজিটাল ভিডিও সম্পাদনা এবং টিভি ক্যামেরা চালানোর মূলনীতি সম্পর্কে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষন দিয়ে থাকে ইটিভি।

সনদ বিতরণ অনুষ্ঠানে আবদুস সালাম বলেন: “বাংলাদেশের রাজনৈতিক - সাংস্কৃতিক ইতিহাসে একুশের অর্থ হলো সূচনা। আমাদের মুক্তিযুদ্ধের শুরু একুশের মাধ্যমে।  এদেশে টেলিভিশন সাংবাদিকতার সূচনাও করেছে একুশে।”

সনদপ্রাপ্তদের উদ্দেশে আবদুস সালাম বলেন: “আর আপনারা একুশের মাধ্যমেই টেলিভিশন কর্মী হিসেবে যাত্রা শুরু করলেন।”

ইটিভি চেয়ারম্যান সুশিক্ষিত এবং সুপ্রশিক্ষিত টেলিভিশন পেশাজীবি গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেন।