এজমার জন্য দায়ী বিভিন্ন জিন ব্রেন ক্যান্সারের ঝুঁকি কমায়
এজমার জন্য দায়ী বিভিন্ন জিনগুলো ব্রেন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে হ্রাস করে বলে জানিয়েছেন ওহিও স্টেট ইউনির্ভাসিটি ক্যান্সার রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা।
গবেষণা থেকে জানা যায়, জিনের বিভিন্নতা জিনের মধ্যেই কিছু ছোট ধরনের কোন পরিবর্তন সাধিত করে। এই ছোট পরিবর্তনই একটি কোষে প্রোটিন সৃষ্টিতে সহায়তা করে এবং কিভাবে তা কাজ করবে তা নির্ধারণ করে।
ব্রেন টিউমারের ঝুঁকি হ্রাস করার সাথে এজমার সম্পর্ক রয়েছে, এরকম গবেষণা আগে হয়েছে। কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকার কারণে ঐসব গবেষণা ওহিও স্টেট ইউনির্ভাসিটি ইন কলম্বাসের অধ্যাপক ড. জুডিথ শোয়ার্তজবাউম এর কাছে মনপুতঃ হয়নি।
কিন্তু এজমার সাথে ব্রেন ক্যান্সারের সংশ্লিষ্টতা নিয়ে বর্তমান গবেষণায় দেখা গেছে, জিনের বিভিন্নতা ও ব্রেন ক্যান্সারের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান। একশ’ত এগার জন টিউমার আক্রান্ত রোগীদের উপর এ গবেষণা চালানো হয়। এর পাশাপাশি এজমার ঝুঁকি বৃদ্ধি করে অথবা হ্রাস করে এমন জিনের বিভিন্নতার উপরও নজর রাখা হয়।
আগের গবেষণার সাথে একমত পোষণ করে গবেষকরা নতুন গবেষণায় প্রমাণ করেছেন, এজমার সাথে ব্রেন ক্যান্সারের ঝুঁকি হ্রাস পাওয়ার সম্পর্ক রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একদিকে জিনের দুই ধরনের বিভিন্নতা ব্রেন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে। অপরদিকে অন্য একটি জিন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে কাজ করে।
