২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সরকারের বিমান ব্যয় সংকচনে সাশ্রয় প্রায় ২৮৬ কোটি ৮১ লাখ টাকা

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিমান ব্যয় সংকচনের মাধ্যমে প্রায় দুইশ’ ৮৬ কোটি ৮১ লাখ টাকা সাশ্রয় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 05:57 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সংসদে রোববার বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাতের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই সময়ে বিমানের ১৮টি খাতে ব্যয় সংকোচন করা হয়েছে। এর মধ্যে বিমানের যানবাহন সিএনজিতে রূপান্তর, ফুয়েলের মূল্য হ্রাস, কর্মকর্তা হ্রাস, কারগো কারচুপি রোধ।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার খুলনার খানজাহান আলী বিমান বন্দরের নির্মান কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে।