বান্দরবানের সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদ উদ্ধার
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও থানচি সীমান্ত এলাকা থেকে রোববার ভোরে সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের সাথে কয়েক ঘন্টা বন্দুকযুদ্ধের পর এই অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে গ্রেনেড, পিস্তল, গুলি, ওয়াকিটকি, কম্বল ও ইউনিফরম। বন্দুকযুদ্ধে উভয় পক্ষে তিনশতাধিক রাউন্ডেরও বেশি গুলবিনিময় হয়েছে। এ ঘটনার পর যৌথ বাহিনীর ৪০টিরও বেশি দল ২৮৮ কিলোমিটার বি¯তৃত বাংলাদেশ-মায়ানমার সীমান্ত ঘিরে রেখেছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, অভিযানে অংশগ্রহনকারী সেনা ও বিডিআর সদস্যরা ফিরে না আসায় এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এদিকে থানচি উপজেলার মদক পাইয়্যা পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিডিআর সদস্যরা একটি গ্রেনেড, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে।
