২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ফেনসিডিল চোরাচালানের অভিযোগে গুজরাটে একজন গ্রেফতার

ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) গুজরাটের কর্মকর্তারা বাংলাদেশে ফেনসিডিল চোরাচালানের জন্যে মোম্বাই ভিত্তিক একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানীর কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

আহমেদাবাদের মাদক ও ক্যামিক্যালস ব্যবসায়ী কৌশল শাহ’র দায়ের করা অভিযোগের ভি্িত্ততে যোগেশ বকশিকে এই মাসের প্রথম সপ্তাহে গ্রেফতার করা হয়েছে।

গত চার বছর ধরে বকশির কারখানায় তৈরি ফেনসিডিল কলকাতা ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো দিয়ে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারে পাঠানো হচ্ছিল।

ভারতে প্রতি বোতল ফেনসিডিল ৪৫ টাকায় বিক্রি করা হয়। কিন্তু উল্লেখিত তিনটি দেশে ফেনসিডিল নিষিদ্ধ এবং সেখানে ফেনসিডিল ১৪৫ টাকায় বিক্রি করা হয়।