২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে অনুষ্ঠেয় আইসিএফএম-এ অংশ নিতে পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা ত্যাগ

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সোমবার সকালে ৩২তম ইসলামিক কনফারেন্স অব ফরেন মিনিস্টারস (আইসিএফএম)-এ যোগ দিতে ইয়েমেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার ইসলামী দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের তিন দিন ব্যাপী এ সম্মেলন শুরু হবে।

পররাষ্ট্র মন্ত্রী সেখানে প্লেনারি অধিবেশনে বক্তব্য রাখবেন এবং ওআইসিভুক্ত বেশ কিছু দেশের পররাষ্ট্র মন্ত্রী এবং উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

তিনি ২ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।