২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ১০

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শনিবার রাতে মানিকগঞ্জ জেলা থেকে প্রত্মতত্ত্ব চোরাচালানী চক্রের সাথে জড়িত ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এসময় র‌্যাব একটি কালো রঙের কষ্টি পাথরের মূর্তিও উদ্ধার করে। আট কেজি ওজনের উদ্ধারকৃত মূর্তিটির মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হচ্ছে আবুল কালাম আজাদ (৩৭), রফিকুল ইসলাম (৪৭), আব্বাস আলী (৩০), মজিবুর রহমান (৫৬), সুভাষ চন্দ্র দাস (৫০), সুরুজ (৩৬), আহসানউল্লাহ (৩৮), শ্রী পলাশ (২৫), শামীম হোসেন (৪৫) ও আব্দুস সালাম (৪২)।

স্থানীয় সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল ক্রেতা সেজে শহরের পাত্রী রোডের আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।