২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পুশইনকৃত ৯ জনের পুশব্যাক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মনসুরডাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন হয়ে আসা নয় ভারতীয় নাগরিককে সোমবার বিডিআর পুশব্যাক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

২৮ রাইফেল ব্যাটালিয়নের কমাণ্ডিং অফিসার জাহিদ হাসান বিডিনিউজকে জানান, কাজিপাড়া সীমান্তের ২১৩ নং পিলারের কাছ দিয়ে সোমবার গভীর রাতে এদের ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, শনিবার রাত তিনটার দিকে ভারতের দিল্লীর নওহাটি ঘাটসদর বাজার এলাকার সাত জন এবং আসামের গৌহাটি এলাকার দু জনকে বিএসএফ পুশইন করেছিল।