২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে তরুণীর দা'য়ের কোপে ভাই নিহত

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় রোববার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ক্রোধোন্মত্ত এক তরুনীর দা'য়ের কোপে তার চাচাতো ভাই নিহত এবং ভাইয়ের স্ত্রী গুরুতর আহত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 10:13 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জানা যায়, ঘটনার দিন সকালে জামতলা গ্রামে জনৈক আব্দুল করিম ও তার ভাতিজা আব্দুল মতিনের মধ্যে জমি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল করিমের কন্যা আমেনা বেগম (১৭) দা দিয়ে মতিন (৪৫) ও তার স্ত্রী সবেজান বেগমকে (৩৫) এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আব্দুল মতিন ঘটনাস্থলেই নিহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আমেনা ও আব্দুল করিমকে আটক করে থানায় নিয়ে যায়।