২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির উপাচার্য চীনে যাচ্ছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক চুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে চীন সরকারের আমন্ত্রণে বুধবার বেজিং যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 01:46 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তিনি সরকার মনোনীত প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১০ দিনের জন্য সেখানে যাচ্ছেন।

জানা যায়, উপাচার্য আগামী ১০ জুন পর্যন্ত চীনে অবস্থান করবেন। উপাচার্যের অনুপস্থিতিকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ইমামউদ্দিন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

জাবির ভারপ্রাপ্ত রেজিষ্টার কাজী মহিউদ্দিন বিডিনিউজকে এ তথ্য জানান।