২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ভাতের সাথে ইঁদুর মারা বিষ খেয়ে ৮ শিশু গুরুতর অসুস্থ

বরগুনার তেঁতুলবাড়িয়া গ্রামে মঙ্গলবার ইঁদুর মারা বিষ খেয়ে তিন থেকে ছয় বছরের আট শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

অসুস্থ শিশুরা হল- সজল (৪), নীতু (৫), সাব্বির (৩), সেতু (৬), সুমনা (৪), জুয়েল (৫), সাবিনা (৪) এবং রীনা (৩)। তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রীনার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, কামাল হোসেনের ছেলে সজল ইঁদুর মারা বিষ মেশানো ভাত নিয়ে তার সাত বন্ধুর সাথে খেতে বসে। ইঁদুরের উৎপাতে কামাল হোসেনের স্ত্রী ভাতের সাথে বিষ মিশিয়ে রেখেছিলেন।