রামকৃষ্ণ মিশন প্রধানের দাহ সম্পন্ন
রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৩তম প্রেসিডেন্ট স্বামী রঙ্গনাথ আনন্দ’র দাহ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুর এলাকায় সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
স্বামী রঙ্গনাথ আনন্দ সোমবার দক্ষিণ কলকাতার এক নার্সিং হোমে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস এলায়েন্স (ইউপিএ) প্রধান সোনিয়া গান্ধি পরলোকগত এ ধর্মীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করেন।
