২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ভাতিজার হাতে চাচা খুন

জেলার দক্ষিণ তরপুরচণ্ডী ইউনিয়নে শুক্রবার আপন ভাতিজার হাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ তকবীর হোসেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

ঘাতক হুমায়ুন কাজী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সে কাজী তকবীর হোসেনের বড় ভাইয়ের  ছেলে।

জানা গেছে, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে নিহত তকবীর হোসেনের সাথে তার ভাইদের বিরোধ চলছিল।

খুনের সাথে জড়িত থাকার সন্দেহে শনিবার সদর থানা পুলিশ ঘাতকের পিতা নূরুল ইসলাম কাজী ও এলাকার চা দোকানদার নূরুল খানকে আটক করেছে। পুলিশ আলামত হিসেবে রক্তমাখা একটি দা ও বাঁশ জব্দ করে।

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।