২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দু’জন শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা বৃহস্পতিবার থেকে লাগাতার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

একই অভিযোগে বিভাগের শিক্ষার্থীরা বুধবার বিভাগের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।

সূত্র জানায়, বিজ্ঞপ্তিতে তিনটি প্রথম শ্রেণী চাওয়া হলেও দু’টি প্রথম শ্রেণী নিয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আলমের স্ত্রী তাহমিনা জামালি এবং অধ্যাপক শ্যামল কুমার রায়ের স্ত্রী বিনাকি সিংকে বিভাগের নতুন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ দুটি বাতিলের দাবিতে উপরোক্ত কর্মসূচি ছাড়াও বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করবে।