সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে খুলনায় প্রতিবাদ সমাবেশ
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন এবং সরকারের মন্ত্রী -প্রতিমন্ত্রীদের কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সোমবার খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সোমবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু সভাপতিত্ব করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সাহেব আলী, শামসুল আলম, এস.এম জাহিদ হোসেন, বাপ্পী খান, মল্লিক সুধাংশু, হেদাযেত হোসেন মোল্লা, জাহিদুল ইসলাম, রকিব উদ্দিন, সুবির কুমার রায়, গাজী মনিরুজ্জামান প্রমুখ।
