এসএসসি পরীক্ষায় নকল কমে গেছে: অভিভাবক ও শিক্ষক মহলে স্বস্তি
এ বছরের এসএসসি পরীক্ষায় নকলের প্রবণতা কমে যাওয়ায় শিক্ষাবিদ, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ স্বস্তি প্রকাশ করেছেন।
বৃহষ্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের জন্য দেশের সকল শিক্ষা বোর্ডে মাত্র ২১৭ জন পরীক্ষার্থীকে ও নকলে সহায়তা দানের অভিযোগে একজন শিক্ষককে বহিষ্কার করা হয়।
গত বছর এসএসসি পরীক্ষার প্রথম দিনে নকল করার অভিযোগে বহি®কৃত হয় ৪১৩ জন পরীক্ষার্থী।
ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোয়েনা হোসেন বলেন ছাত্র-ছাত্রীরা আজ বুঝতে পেরেছে নকল করে আর পরীক্ষায় পাশ করা যাবে না। নকলের হার হ্রাস পাবার প্রবণতাকে তিনি শিক্ষাক্ষেত্রের একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করছেন এবং এর ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নেত্রকোনার আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মনির হোসেন বলেন, সকলের দীর্ঘ দিনের স্বপ্ন নকলমুক্ত পরীক্ষা। তিনি আরো বলেন শিক্ষা প্রতিমন্ত্রী নকল প্রতিরোধে যেভাবে এগিয়ে এসেছেন তা ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে এবং ছাত্র-ছাত্রীরা বই পড়ার প্রতি অধিক ঝুঁকে পড়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের পরীক্ষা কেন্দ্রে যাওয়া বন্ধ হওয়ায় নকল অনেকাংশে কমে গেছে। কেননা তারা বুঝতে পেরেছে, পড়াশুনা ছাড়া পরীক্ষায় পাস করা যাবে না।
প্রধান শিক্ষক মনির হোসেনের সাথে একমত পোষণ করেন ড. খাস্তগির গার্লস স্কুল চট্টগ্রামের প্রধান শিক্ষিকা হাসমত জাহান। পরীক্ষায় অসদুপায় অবলম্বন বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় নকলের প্রবণতা এ বছর অনেক কমে গেছে। তবে এ ধারা অব্যহত রাখতে হবে এবং আমরাও আমাদের অবস্থান থেকে শিক্ষা মন্ত্রণালয়কে যথাস¤ভব সহযোগিতা প্রদান করে যাবো।
