২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মনবাড়িয়ায় সংঘর্ষে দুই কনস্টেবলসহ প্রায় ৫০ জন আহত

পৌর এলাকায় পুলিশ ও ভাদুঘর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন কনস্টেবলসহ প্রায় ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 03:43 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সংঘর্ষের সময় পুলিশ প্রায় ৫০ রাউন্ড ফাকা গুলি ও দুই রাউন্ড টিয়ার গ্যাস ছোঁড়ে। অন্যদিকে, গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পুলিশ এবং এলাকাবাসী জানায়, মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাসী হামলার জের ধরে রোববার সকাল ১০টায় শত শত ভাদুঘরবাসী কাউলিয়া নামক অপর একটি গ্রামে হামলা চালালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আহত কনস্টেবল সাইদুর রহমান এবং হেলাল উদ্দিনকে ব্রাহ্মনবাড়িয়া  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।