২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়িতে বোমা বিস্ফোরণে শিশু আহত

রাজবাড়ির রামকান্তপুর ইউনিয়নে শুক্রবার বোমা বিস্ফোরণে এক বালক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

সূত্র জানায়, রামকান্তপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের সজিবুল ইসলাম সজিব নামে ৮ বছরের শিশুটি কৌটার মত দেখতে একটি বোমা কুড়িয়ে পায়। এ সময় কৌতুহলের বশে সে বোমাটি দেয়ালে ছুঁড়ে মারলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি বোমা উদ্ধার করে এবং পরে তা নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।