২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

ফেনীর সোনাগাজীতে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ শহীদ মিনারের পাশ থেকে একটি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2005, 10:56 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ১২টার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে মালা দিতে গেলে শহীদ মিনারের পাশে লাল স্কচটেপ মোড়ানো বস্তুটি তাদের চোখে পড়ে।

এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বোমাতঙ্কে ছোটাছুটি শুরু করে।

এক পর্যায়ে পুলিশ বোমা-সদৃশ বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যায়।