লাল ফিতার দৌরাত্মে পরিবার পরিকল্পনার ২৫ হাজার কর্মচারীর ভবিষ্যত ঝুলে আছে
লাল ফিতার দৌরাত্মের কারণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের প্রায় ২৫ হাজার কর্মকর্তা ও কর্মচারীর চাকুরী উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হওয়ার বিষয়টি ঝুলে রয়েছে।
দেশের জন্ম নিয়ন্ত্রণের হার সাফল্যজনক ভাবে নিয়ন্ত্রণকারী এসকল কর্তকর্তা এবং কর্মচারী গত চার-পাঁচ মাস ধরে তাদের বেতন ও উৎসব ভাতা পাচ্ছেন না।
অধিদপ্তরে কর্মরত মোট কর্মচারীর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১০ শতাংশ এবং দ্বিতীয় পর্যায়ে ৩০ শতাংশ রাজস্ব খাতে অন্তর্ভূক্ত হয়েছে। এদের মধ্যে এমনও কিছু কর্মচারী রয়েছেন যারা ৭০ দশক থেকে এ অধিদপ্তরে কাজ করে আসছেন।
গত দুই তিন বছর ধরে সরকার বাকি ৬০ শতাংশ অর্থাৎ প্রায় ২৫ হাজার কর্মচারীর মধ্যে ৩০ শতাংশ তৃতীয় পর্যায়ে এবং ৩০ শতাংশ চতুর্থ পর্যায়ে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া শুরু করে কিন্তু এখন পর্যন্ত সেই আদেশ জারি করা সম্ভব হয়নি।
সূত্র জানায়, অবশিষ্ট ৬০ শতাংশ কর্মচারীগণের মধ্যে এমনও লোক রয়েছে যারা গত ২০ বছর ধরে কাছ করছেন।
সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বাধার মুখে এ অধিদপ্তরের এসকল কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে হস্তান্তান্তরিত হচ্ছে না । অপর দিকে স্বান্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে রাজস্ব খাতে নেবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
সুত্র জানায়, অধিদপ্তরের এ কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার জন্য রাষ্ট্রপতি স্বাক্ষরিত একটি গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হলেও সরকার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন সরকারি আদেশ বা জিও জারি করা হয়নি।
অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, সরকার গত চার-পাঁচ মাস ধরে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন না দেওয়ায় তারা কর্মচারীদের দৈনন্দিন কাজকর্ম করার জন্য চাপ দিতে পারছেন না।
