২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপসী এলাকায় সোমবার ভোর ৪টার দিকে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 11:36 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

পুলিশ জানায়, ঢাকা--সিলেট মহাসড়কের রূপগঞ্জ থানার রূপসী মনিমহল সিনেমা হল এলাকায় ঢাকাগামী পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো ন--১৪--০১১৬) সাথে নরসিংদীগামী ট্রাকের (কুষ্টিয়া ট--১২৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক নিহত হয়।

ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তারা সেখান থেকে পালিয়ে যায়।