চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে...
একমুখী শিক্ষা কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে শনিবার চাঁদপুরে পুলিশের হাতে ধরা পরেছে এক মাদ্রাসা ছাত্র।
নিজের চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে ওই ছাত্র একাজ করেছিলো বলে পুলিশ সূত্র জানায়।
পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ বালিথুচার হাফেজ লোকমানের পুত্র আবদুল শুক্কুর (১৯) পারিবারিক শত্র“তার জের ধরে কয়েকদিন আগে তার চাচাতো ভাই চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. সাইফুল ইসলামের নামে শিক্ষা প্রতিমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি দেয়।
চাঁদপুরের পুলিশ চিঠিটি পাওয়ার পর গত কয়েকদিন ধরে তদন্ত চালিয়ে শনিবার বিকেলে শহরের হকার্স মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করে।
