২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

সিরাজগঞ্জে বুধবার এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছে রাশেদ নামে আট বছরের স্কুলছাত্র। সাকাল ১১ টায় সদর উপজেলার ভদ্রঘাট বাজারের মসজিদ সংলগ্ন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী হাসান পরিবহনের একটি দ্রুতগামী বাসের (ঢাকা-ক-১১-০৮৯৭) নিচে চাপা পড়ে ভদ্রঘাট প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রাশেদ (৮) ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের বাবার নাম মজনু প্রামাণিক।

এদিকে নিহতের ঘটনা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ৪/৫ টি গাড়ি ভাংচুর করে। এ সময় দেড়ঘণ্টা সিরাজগঞ্জ-নলকা রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।