সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত, আহত ২
সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ডেমরা এলাকায় এ দুর্ঘটনায় আরো দু’জন আহত হন।
নিহত ব্যক্তির নাম আবু উমায়েস (২৭)। তিনি সিরাজগঞ্জের চর ধুতুরার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ভোর ৫টার দিকে শানারপার লিংক রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত অবস্থায় রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল উমায়েস এসময় গুরুতর আহত হন।
চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাকটির চালক পিয়ার আহমেদ এবং হেলপার নুরুন্নবিও এ দুর্ঘটনায় আহত হন।
নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়ন্তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
