চট্টগ্রামে গণপিটুনিতে তিনজন নিহত, আহত ১
চট্টগ্রামের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে শুক্রবার তিনজন নিহত ও এক জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, রাত তিনটায় ৫/৬জনের সংঘবদ্ধ দল চুরি করার জন্য ফরিদারপাড়ার আমিনুল হকের বাড়ীর সীমানা দেয়াল টপকিয়ে আঙ্গিনায় প্রবেশ করে।
ঘটনা টের পেয়ে এলাকাবাসী চার চোরকে ধরে গণপিটুনি দেয়। পিটুনেিত এক চোর ঘটনাস্থলেই নিহত হয়।
চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ভোর চারটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায়।
আহতদের মধ্যে ভোলা জেলার চরভাটা এলাকার মোহাম্মদ ইউনুছের পুত্র মোহাম্মদ তছির(৩৫), কুমিল্লা জেলার মুরাদনগরের আলী নেওযাজের পুত্র মজিবুর রহমান শনিবার সকালে চমেক হাসপাতালে মারা যায়। তবে ঘটনাস্থলে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
আহত ভোলা জেলার লালমোহনের মোজাহের মিয়ার পুত্র আবদুর রব হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
