মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছে মা
চাঁপাইনবাবগঞ্জে মাদকসেবী সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা আলেয়া বেগম।
সোমবার দুপুরে তিনি সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ বাড়ি থেকে ছেলে সবুরকে (২৫) গ্রেপ্তার করে।
শহরের বাসুনিয়াপট্টির মো: সাফিকুল ইসলামের ছেলে সবুর দীর্ঘদিন থেকে মাদক সেবন করে আসছে। সে বাড়ির তৈজসপত্র থেকে শুরু করে কাপড়-চোপড় বিক্রি করে মাদক কিনতো। এতে তার মা অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
