মাদারীপুরে নদীতে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ
মাদারীপুর শহর সংলগ্ন মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ গৃহবধূর নাম সালমা বেগম (২৫)।
শুক্রবার নিখোঁজ হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।
পারিবারিক সূত্র জানায়, মহিষেরচর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সালমা ওই দিন দুপুরে আড়িয়াল খাঁ নদীতে শহর রক্ষা বাঁধের কাছে গোসল করতে গিয়ে ডুবে যায়।
মঙ্গলবার পর্যন্ত পরিবারের সদস্যরাসহ অন্যান্যরা বিভিন্নভাবে খোঁজাখুঁজির পরও গৃহবধূর সন্ধান পায়নি।
