২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোববার মাছ ধরাকে কেন্দ্র করে তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যাক্তি আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 05:32 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ৭টার দিকে মাছ ধরাকে কেন্দ্র করে বুড়িশ্বর ইউনিয়নের বুলাউক গ্রাম ও চিতনা ইউনিয়নের চিতনা ও রসুলপুরের দুপক্ষের লোকজন সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়।

তিন ঘন্টাব্যাপী এই সংঘর্ষে শতাধিক ব্যাক্তি আহত হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।