লক্ষ্মীপুরে গৃহবধুর লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার বাঘাপুর গ্রামের একটি জলাশয় থেকে সুফিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সদর থানা পুলিশ শুক্রবার বিকেল লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সুফিয়ার পিতা রুহুল আমিন পুলিশের কাছে অভিযোগ করেছেন বুধবার রাতে সেহেরী খেতে ওঠার পর থেকে তার কন্যা সুফিয়া নিঁেখাজ ছিলো। এরপর শুক্রবার সকালে স্বামীর বাড়ীর জলাশয়ে তার লাশ ভেসে উঠলে আত্মীয়রা পুলিশকে জানায়। সুফিয়ার স্বামীর নাম ইউছুফ আলী।
ময়নাতদন্ত ছাড়া পুলিশ এ ব্যাপারে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেছে।
