Published : 19 Jul 2022, 10:01 PM
রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের ঢাকার বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।
আসামিরা হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরুজ্জামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।
মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শামছুল আলম তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
গত ১৬ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী আশরাফুজ্জামানের আদালত আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ১৪ জুলাই ঢাকা থেকে ১৬ জনের একটি দল আটটি মোটরসাইকেলে করে মৈনটঘাটে ঘুরতে যায়। রাতে ঘাটের তীরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয় সানি। এ সময় তার বন্ধুরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকে।
পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ১৫ ঘণ্টা পর শুক্রবার সকালে ঘটনাস্থলের পাশ থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়।