২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে তিন গাড়ির সংঘর্ষে আহত ১

রাজধানীর গুলশানে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় এক চালক আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 12:07 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গুলশান এক নম্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) কামরুল ইসলাম জানান।

তিনি বলেন, “প্রথমে দুটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। সে সময়ে ওই জায়গায় তৃতীয় আরেকটি প্রাইভেটকার এসে ওই দুই গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় দুটি গাড়ি সড়কদ্বীপে উঠে যায়।”

আহত চালকের নাম অ্যান্থনি, তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানিয়েছেন।

টিআই কামরুল ইসলাম বলেন, “দুর্ঘটনার সময় আমাদের ডিউটির পালাবদল হচ্ছিল। তাই গাড়ি তিনটি কোনদিক থেকে কোনদিকে যাচ্ছিল তা স্পষ্ট নয়, সিসি ক্যামেরার ভিডিও দেখতে হবে।”

গুলশান থানার এসআই মো. মামুন জানান, তিনটি গাড়িই জব্দ করা হয়েছে এবং চালকরা পুলিশি হেফাজতে আছেন। একটি গাড়ির ক্ষতি বেশি হয়েছে।